শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১১৬ বাংলাদেশি

মাজহারুল ইসলাম: [২] আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফেরেন। এদের মধ্যে লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ছিলেন ৮৬ জন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরটিভি

[৩] বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানা যায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের পর আইওএম এর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশের উদ্দেশে ওই ১১৬ বাংলাদেশি রওনা করে। বুধবার বেলা ১২টার দিকে ওই উড়োজাহাজি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।

[৪] দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং আরও ১১ জন ত্রিপলির তারিক সিক্কা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

  • সর্বশেষ