শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ১০:৫৩ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে ছাত্রীর সামনে বসে পর্নো ভিডিও চালিয়ে কারাগারে যুবক

নিউজ ডেস্ক: সৌদিয়া পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। আরটিভি

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. মাহবুবুর রহমান (২৬)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী। তিনি সোমবার (১৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের (চট্ট মেট্রো ব-১১-১০৮৬) নম্বর বাসে করে সিলেটে আসছিলেন। বাসটির বি-৪ সিটে বসা ছিলেন যাত্রী মাহবুবুর রহমান। তার পেছনের ই-৪ সিটে বসা ছিলেন ওই ছাত্রী। সামনের সিটে বসা মাহবুবুর এক পর্যায়ে তার সিটের স্প্রিং সুইচ টেনে পেছনে হেলিয়ে দেন। পরে তিনি তার হাতে থাকা মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও প্লে করে ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ দেখান এবং ছাত্রীর দিকে বারবার তাকিয়ে বিভিন্নভাবে অশোভন অঙ্গভঙ্গি প্রকাশ করেন। ওই তরুণী এর প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা হলে ওই ছাত্রীকে সিট বদলে আরেকজন নারীর পাশের আসনে বসানো হয়।

এদিকে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাসটি পৌঁছানো মাত্রই মাহবুবুর রহমান গাড়ি থেকে নামতে চাইলে ওই ছাত্রী বাধা দেন। তিনি যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে গাড়িতে রাখার জন্য অন্যান্য যাত্রীদের সহায়তা চান। এ সময় গাড়ির ভেতরে যাত্রীদের হট্টগোল শুরু হয়। তাদের হট্টগোল শুনে মহাসড়কে টহলরত শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শিবলু মিয়া সেখানে যান। তিনি বাসের যাত্রী ও হয়রানির শিকার ছাত্রীর কাছ থেকে পুরও বিষয়টি শোনেন।

পরে তিনি বিষয়টি শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেনকে জানান। তিনি সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহকে বিষয়টি জানান। পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেন ওসি।

শেরপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, হাইওয়ে পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুবককে কারাদণ্ড দেন।

সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ এই তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ড ঘোষণার পর অভিযুক্তকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ