শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদালতের অনুমতি নিয়ে বিদেশ গেছেন: হাইকোর্টকে দুদক

মহসীন কবির: [২] সোমবার (১৫ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টকে এ তথ্য জানান। ডিবিসি টিভি

[৩] এর আগে গতকাল নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তথ্য জানতে চান।

[৪] শুনানিকালে আদালত বলেন, ‘আসামি দেশ ত্যাগ করে চলে গেলেন, আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন। যেখানে দুদক আছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান?’ প্রথম আলো

[৫] ‘হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের আমজাদ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে ৭ নভেম্বর প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট ওই তথ্য জানাতে নির্দেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়