শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানি ৩ শিশুর বিষয়ে রায় পেছাল

মাজহারুল ইসলাম: [২] ওই তিন শিশুর দায়িত্ব মা ডা. এরিকো নাকানো নাকি বাবা ইমরান শরীফ পাবেন, সে বিষয়ে রায়ের তারিখ পিছিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন হাইকোর্ট। রোববার এরিকোর আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

[৩] আইনজীবী শিশির মনির জানান, ৩১ অক্টোবর শুনানি শেষ, ১৪ নভেম্বর দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। কিন্তু রোববারের কার্যতালিকায় দেখা যায় ওই রায়টি হবে আগামী ২১ নভেম্বর।

[৪] জাপানি নাগরিক ডা. এরিকো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক ইমরানের ১২ বছরের সংসারে জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭) নামের তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। তারা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসজেআই) শিক্ষার্থী ছিল।

[৫] ২০২১ সালের ১৮ জানুয়ারি ইমরান তার স্ত্রী এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন করেন। এরপর ইমরান সন্তানদের নিজের জিম্মায় রাখার চেষ্টা করলে এরিকো টোকিওর পারিবারিক আদালতে তার সন্তানদের জিম্মার জন্য অন্তর্র্বতীকালীন আদেশ চেয়ে মামলা করেন। কিন্তু স্ত্রীকে না জানিয়ে ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। সূত্র: আরটিভি অনলাইন

  • সর্বশেষ