শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাজীবীদের নাগরিকত্বের সুযোগ দেবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিভাবান ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের নাগরিকত্বের সুযোগ দেবে সৌদি আরব। ১১ নভেম্বর বৃহস্পতিবার রাজকীয় এক ফরমানে এ তথ্য জানানো হয়। যুগান্তর

এ সম্পর্কিত একটি আইনেরও অনুমোদন দিয়েছে সৌদি সরকার। আইনে বলা হয়েছে- কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে।

এ সংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়— বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তি বিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়