শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে নেই ব্রিজ, ঝুঁকি নিয়ে নদী হচ্ছে মানুষ

মশিউর রহমান: [২] পিরোজপুরের নাজিরপুরের ঐ‌তিহ্যবাহী প্রাণকেন্দ্র গাওখালী বাজার। সেই গাওখালী বাজার সংলগ্ন নদীতে ব্রিজ না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে দুই পারের হাজার হাজার মানুষ।

[৩] এখান থেকে প্রতিদিন পারাপার হয় স্কুল, কলেজ, মাদ্রাসার শতশত শিক্ষার্থীসহ বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় লোকজন। দৈনন্দিন জীবনে পারাপারের একমাত্র অবলম্বন খেয়া। খেয়ার নৌকায় অত্যন্ত ঝুঁকি নিয়ে এসব মানুষ এপার থেকে ওপারে যাচ্ছেন। খেয়া থেকে পড়ে গিয়ে ছাত্র ছাত্রীরা বইপত্র নষ্টসহ ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এছাড়াও জরুরী মুহুর্তে দেখা দেয় ব্যাপক জনদূর্ভোগ।

[৪] যুগিয়া,পাকুরিয়া, সিংখালী, সাচিয়া মালীখালীসহ নদীর পশ্চিম পারের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। উপজেলা ও জেলার সাথে যোগাযোগেরও একমাত্র সহজ পথও এটা।

[৫] সরেজমিনে গিয়ে দেখা যায়, দুইপারে কাঠের তৈরি ভাঙাচোরা নড়বড়ে ঘাটের উপর দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে খেয়ায় ওঠানামা করে।

[৬] স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, একটা ব্রিজের অভাবে আমরা দীর্ঘদিন যাবৎ চরম হতাশায় দিন পার করছি। কেউ অসুস্থ হয়ে পরলেও দ্রুত চিকিৎসার জন্য যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

[৭] ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম হাওলাদারের সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ আমরা অনেক দুর্ভোগে দিন কাটিয়েছি। তবে আমরা এখন আশার মুখ দেখ‌তে পা‌চ্ছি। এখানে একটি ব্রিজের টেন্ডার ইতোমধ্যে হয়েছে। অতি শীঘ্রই আমাদের এ সমস্যা লাঘব হবে বলে মনে করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়