শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাসচালিত গণপরিবহনে স্টিকার না লাগালেই ব্যবস্থা

মাজহারুল ইসলাম: [২] বুধবার সকাল থেকেই অভিযানে নামে বিআরটিএর মোবাইল কোর্ট। কোনটা ডিজেল আর কোনটা গ্যাস চালিত সেটা বুঝে উঠতে না পেরে অতিরিক্ত ভাড়া দিচ্ছেন যাত্রীরা। যাত্রীদের এমন অভিযোগের কারণে বিআরটিএ সিএনজিচালিত পরিবহনে স্টিকার লাগানোর নির্দেশনা দিয়েছে। পরিবহন মালিকদের দেওয়া নির্দেশনায়ও বলা হয়েছে, স্টিকার না লাগালে বিআরটিএ ব্যবস্থা নেবে।

[৩] বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেছেন, সিএনজিচালিত পরিবহনে স্টিকার না লাগালে ব্যবস্থা নেওয়া হবে। ৮ নভেম্বর বিআরটিএ ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২২০টি গাড়ি মনিটরিং করে। এরমধ্যে ৫৯টি সিএনজিচালিত পরিবহন ছিল। ডিজেলচালিত ৩৮টি গাড়ি ও ২৯টি সিএনজিচালিত গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা করা হয়েছে।

[৪] বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম বলেন, এখন থেকে প্রতিদিনিই সড়কে বিআরটিএর এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়