শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তাগাছায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু স্বামী গ্রেপ্তার

হজরত: [২] উপজেলার দুল্লা ইউনয়িনের চানপুর গ্রামে মার্জিয়া সুলতানা তমা (২০) নামের এক গৃহ বধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] গতকাল শুক্রবার সন্ধ্যায় শশুরালয় থেকে শাশুরীর মোবাইল থেকে একই উপজেলার চারিপাড়া গ্রামের মার্জিয়ার বাবা বম্বলকে ফোনে জানায়, আপনিকি তমার আব্বা? আপনার মেয়ে তমা বিষ খেয়েছে, তাকে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] ওই সময় তমার বাবা ও পরিবারের লোকজন সাথে সাথে মুক্তাগাছা হাসপাতালে পৌঁছালে তার মেয়ে তমাকে মৃত দেখতে পেয়ে মুক্তাগাছা থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। পরবর্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

[৫] থানা পুলিশ জানায়, তমাকে হত্যার প্ররোচনা মামলায় স্বামী জহিরুলকে (২৫)গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হয়েছে। জহিরুল ইসলামের বিরোদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে।

  • সর্বশেষ