শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে জেলেদের জালে ধরা পরলো তিন মণ ওজনের শুশুক

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী প্রতিনিধি: [২] ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ভেসাল জালে ধরা পড়েছে প্রায় তিন মণ ওজনের একটি বিরল প্রজাতির শুশুক।

[৩] শুক্রবার (৫ নভেম্বর) সকালে নদের চৌকিঘাটা এলাকায় শুশুকটি ধরা পড়ে।

[৪] মাছ ব্যবসায়ী মো. আব্দুল হাই বলেন, স্থানীয় মাছ ব্যবসায়ী তাপসের ভেসালে শুশিকটি ধরা পড়ে। পরে তার কাছ থেকে তিনি ১ হাজার টাকায় কিনে নেন।

[৫] স্থানীয় বাসিন্দা এনায়েত বিশ্বাস বলেন, কুমার নদে তারা মাঝে মাঝে এ ধরনের প্রাণী দেখতে পান। এ জাতীয় প্রাণী সংরক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

[৬] ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ধরা পড়া প্রাণীটি স্তন্যপায়ী ডলফিন প্রজাতির। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এ জাতীয় প্রাণী সংরক্ষণ করতে হবে। এ প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়