শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় পুকুরে মুক্তা চাষ করে সফল তরুণ উদ্যোক্তারা

মাজহারুল ইসলাম: [২] পুকুরে মাছের সঙ্গে মুক্তা চাষে খরচ কম, লাভ বেশি। ২০-২৫ হাজার টাকা বিনিয়োগে ৩-৪ লাখ টাকার মুক্তা বিক্রি করছেন উদ্যোক্তারা।

[৩] উৎপাদিত মুক্তা বিভিন্ন গহনার দোকানে প্রতি পিস আড়াইশ’ থেকে ৩০০ টাকায় বিক্রি করেন উদ্যোক্তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন, মুক্তা চাষে ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় আগ্রহীদের সহযোগিতা দেওয়া হচ্ছে।

[৪] আড়াই বিঘার পুকুরে মাছ চাষের পাশাপাশি এক পাশে ৩ ফুট পরপর দড়ি টানিয়ে ঝিনুকের ভেতরে চাষ করা হচ্ছে মুক্তা। নিচে রয়েছে এক ফুট পরপর নেট, যেখানে সাজানো আছে ঝিনুক। একেকটি নেটের ফ্রেমে রয়েছে ২০টি জীবন্ত ঝিনুক। ঝিনুকের থলে ওপরে ভাসমান দড়িতে রয়েছে ফাঁকা প্লাস্টিকের বোতল।

[৫] একাধিক পুকুরে মাছের সঙ্গে ঝিনুকের ভেতরে মুক্তা চাষের এমন চিত্র নওগাঁর আত্রাই উপজেলার জগদাস গ্রামে। এ গ্রামের ২০ থেকে ২২ জন শিক্ষিত যুবক মুক্তা চাষের মাধ্যমে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন।

[৫] ২০১৭ সালে প্রথম মুক্তা চাষ শুরু করেন এ গ্রামের তরুণ উদ্যোক্তা কবির। ইউটিউব দেখে ১৫ হাজার টাকা দিয়ে ১ হাজার ঝিনুক সংগ্রহ করেন তিনি। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসেন বেকার শিক্ষিত যুবকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়