শিরোনাম
◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ৩টি সেতু এখন মরন ফাঁদ

জুলফিকার আমীন: [২] মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারায় ঝুঁকিপূর্ণ তিন সেতু এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। সেতু পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর যানবাহন চলাচল বন্ধ থাকায় জন দূর্ভোগ চরমে উঠেছে।

[৩] মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড থেকে ডৌয়াতলা কুমিরমারা কার্পেটিং ওয়াপদা সড়কের সাথে সংযোগ এ তিনটি সেতুতে স্থানীয়রা কাঠের গুড়া ও কাঠ দিয়ে পারাপার হচ্ছেন। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

[৪] সরেজমিনে দেখা যায়, হলতা খালের ওপর নির্মিত নয়া হাট সূর্যমণি লোহার সেতুটি দিয়ে ১০ বছর আগেই দুই চাকাসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে পথচারীদের পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদেরও। বাইশকুড়া বাজার সংলগ্ন সেতুটি ২০২০ সালে টেন্ডারকৃত নতুন ব্রীজের কাজ শুরু করলেও কাজের সমাপ্ত হয়নি। বিক্রি করা হয় পুরনো লোহার সেতুর মালামাল। বন্ধ হয়ে যায় খালের দুই পারের মানুষের যোগাযোগ। কুমিরমারা নতুন বাজার লাইনের পাড়ের অকেজো এ সেতু দিয়ে এযাবৎ শতাধিক নারী পুরুষ ও শিশু দুর্ঘটনার শিকার হয়েছে।

[৫] স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে জানান, প্রতিদিনই দুইতিনটি দূর্ঘটনা ঘটছে। তারা প্রতি বছর শুনে আসছেন টেন্ডার হয়েছে এইতো কাজ শুরু হবে। তারা শুধু আশ্বাসই শুনেই আসছেন কিন্তু কাজ হতে দেখছেন না। তারা পাঁকা ও টেকসই ব্রিজ নির্মানের দাবী জানান।

[৬] এ ব্যাপরে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. কাজী জসিম জানান, সয়েল টেস্ট করা হয়েছে। এলজিইডির হেড কোয়ার্টার থেকে অনুমোদন পেলে টেন্ডার হবে। এছাড়া উপজেলা পরিষদের মিটিংয়েও ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলোতে জনদূর্ভোগ কমাতে আলোচনা করা হয়েছে।

  • সর্বশেষ