শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ পরিচয়ে গাড়ি ভাড়া করে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা অজ্ঞান পার্টির তিনজন সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচয় দিয়ে প্রতারনামূলক ভাবে গাড়ি ভাড়া করে চেতনানাশক ওষুধ ও মলম প্রয়োগ করা অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল রানা, জামাল ভূইয়া ও জামাল শিকদার।

[৩] বৃহস্পতিবার সিআইডি’র ঢাকা মেট্রো পশ্চিমের এএসপি দেলোয়ার আহম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে রামপুরা ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলিয়ন প্রাইভেটকার, ৫০টি ওমানের ডলার ও ৫ পাতা চেতনানাশক ওষুধ জব্দ করা হয়েছে।

[৪] সিআইডি’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, বুধবার রামপুরা থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রটির সন্ধান পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

[৫] তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সিআইডি এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করে ড্রাইভারকে খাবারের সাথে চেতনানাশক ঘুমের ওষুধ সেবন করিয়ে বা চোখে মলম প্রয়োগ করে নির্জন স্থানে ফেলে রেখে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি ও ইজিবাইক ছিনতাই করে অন্যত্র বিক্রি করতো।

[৬] এছাড়াও প্রতারনামূলকভাবে অল্প টাকায় বিদেশি মুদ্রা বিক্রির প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে লোকজনের মোবাইল ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে তাদের নির্জন স্থানে ফেলে রেখে যেতো।

[৭] চক্রটি মিরপুর, মাওয়া ও কেরানীগঞ্জ এলাকায় এমন কাজ করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এই ধরনের একাধিক মামলা সিআইডিতে তদন্তাধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়