শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চগড়ে ১১ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা

জেরিন আহমেদ: [২] দেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গত ১১ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় দিনভর কিছুটা গরম আবহাওয়া বিরাজ করলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। ফলে স্থানীয়রা সন্ধ্যার পর থেকে গরম কাপড় পরতে শুরু করেছেন। ঢাকা পোস্ট

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে (১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস)। পরে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, গত ১১ দিন ধরে এ জনপদে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রংপুর ক্রাইম নিউজ

[৪] এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। চলতি সপ্তাহে সোমবার থেকে বুধবার (১-৩ নভেম্বর) তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি, ১৬ দশমিক ৫ ডিগ্রি ও ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়