শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনজেমার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে শাখতারকে আবারও হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] দুর্দান্ত পাফরমেন্স দেখালেন রিয়ালের তারকা ফুটবলার করিম বেনজেমা। জোড়া গোল উপহার দিলেন তিনি। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে হাজার গোলের মাইলফলক স্পর্শ করলো রিয়াল মাদ্রিদ। শাখতার দোনেৎস্ককে আবারও হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে আরেকঠু এগিয়ে গেল প্রতিযোগিতাটির রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

[৩] সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার (৩ নভেম্বর) ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। প্রথম লেগে শাখতারের মাঠ থেকে ৫-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল কার্লো আনচেলত্তির দল। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা শাখতারের গ্রুপ পর্ব পেরুনোর আশা টিকে আছে কাগজে-কলমে। - গোল ডটকম

  • সর্বশেষ