শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতের আগে পরিবারগুলোকে প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদ করে রাখতে বললো চীন

লিহান লিমা:[২] সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ বা অপ্রত্যাশিত অতি-বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধির আগেই পরিবারগুলোতে জরুরী খাদ্যপণ্য মজুদ করে রাখার নির্দেশ দিয়েছে চীন সরকার। রয়টার্স

[৩]চীনের বাণিজ্য মন্ত্রণালয় সরবরাহ ব্যবস্থা নিশ্চিত এবং স্থিতিশীল দাম তত্ত্বাবধান করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্ন হওয়ার সতর্কবার্তা দিয়েছে। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিন ‘লুনার নিউ ইয়ার’ এর পূর্বে প্রতিবছরই তাজা শাকসবজি ও মাংস সরবরাহ বাড়ানোর দিকে বাড়তি মনোনিবেশ করে চীন সরকার।

[৪]এই বছর দেশটির বৃহত্তম সবজি উৎপাদন অঞ্চল সানডংতে অক্টোবরের শুরুতে চরম আবহাওয়ার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং করোনা ভাইরাসের কারণে দেশটির উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্বে খাদ্য সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে অক্টোবরের শুরুর চাইতে শসা, পালংশাক এবং ব্রকলির দাম দ্বিগুণ হয়েছে।

[৫]মহামারীর কারণে খাদ্য নিরাপত্তার ওপর বিশেষ নজর দিয়েছে বেইজিং। সরকার সম্প্রতি খাদ্য নিরাপত্তা আইনের খসড়া তৈরি করেছে এবং খাদ্য অপচয় কমাতে ব্যবস্থা জোরদার করেছে।

 

  • সর্বশেষ