শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুনোকে ছাঁটাই করল টটেনহ্যাম

অনলাইন ডেস্ক: চলতি মৌসুমে হারের বৃত্তে আটকে আছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। সর্বশেষ গত ৩০ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে স্পার্সরা। এর জেরে চাকরি হারালেন দলটির হেড কোচ নুনো সান্তোস ও তার সকল স্টাফ।

নুনো সান্তোসদের বরখাস্তের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টটেনহ্যাম কতৃপক্ষ। গত জুনে টটেনহ্যাম ছাড়েন জোসে মরিনহো। পর্তুগীজ মরিনহোর স্থলাভিষিক্ত হিসেবে নুনোর সাথে দুই বছরের চুক্তি করে উত্তর লন্ডনের দলটি। কিন্তু মাত্র চার মাস যেতে না যেতেই নুনোকে বরখাস্ত করল টটেনহ্যাম।

টটেনহ্যামের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও প্যারাতিসি বলেন, ‘নুনো একজন সত্যিকারের ভদ্রলোক এবং এখানে সবসময় ওকে স্বাগত জানানো হবে। আমরা তাকে এবং তার কোচিং স্টাফদের ধন্যবাদ জানাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।’

সূত্র: স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়