শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু, উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ ও মহসীন কবির: [২] রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে নয়টায় শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামীকাল হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও সাউথব্রিজ স্কুলে টিকা দেওয়া হবে।

[৩] সব মিলিয়ে ঢাকায় আপাতত আটটি স্কুলকেন্দ্রে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

[৪] টিকা দেওয়ার পর কোনো শিশুর প্রয়োজন হলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

[৫] স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন ১৮ বছর বয়স পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলছিল। গত ১২ অক্টোবর মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সের ১২০ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এরপর আজ থেকে শুরু হচ্ছে শিশুদের রুটিন টিকাদান কর্মসূচি। যাদের ফাইজারের টিকা দেওয়া হবে।

[৬] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গত বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের জানান, আপাতত প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। -কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়