শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

শিমুল মাহমুদ: [২] রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে নয়টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৩] রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শামসুল হক অনলাইন বুলেটিনে জানান, সোমবার মতিঝিল আইডিয়াল স্কুলে টিকাদান কর্মসূচি চলবে। এই আট স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসব স্কুলে গিয়ে টিকা নিতে পারবে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, প্রতি স্কুলে ২৫টি বুথ থাকবে। দিনে চার থেকে পাঁচ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ২২টি জেলায় স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই এসব জেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

[৫] শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে ওই বুলেটিনে জানানো হয়েছে। টিকা নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নামের তালিকা ও জন্ম নিবন্ধন নম্বর আইসিটি বিভাগে পাঠাবে। আইসিটি বিভাগ সেটি যাচাই করে সুরক্ষা অ্যাপে দেবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষার্থী বা তাদের অভিভাবকেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। টিকা নেওয়ার সময় শিক্ষার্থীদের টিকা কার্ড ও জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়