শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এম এ মান্নান ফ্লাইওভারের মুখে সেফটি গেট বসানোর কাজ শেষ- শিগগিরই খুলে দেয়া হচ্ছে না

এম আর আমিন: [২] চট্টগ্রাম বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারের পিলারে ফাটল ধরা পড়ার পর ফ্লাইওভারের তিনটি মুখে লোহার সেফটি গেট বসানোর কাজ শেষ করেছে চসিক। তবে এই সেফটি গেট বসানোর কাজ শেষ হলেও যান চলাচলের জন্য প্রকৌশল বিভাগের আরও পরীক্ষা নিরীক্ষার পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসলে তারপর খুলে দেয়া হবে জানিয়েছে চসিকের প্রকৌশল বিভাগ।

[৩] এদিকে পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড কনসাইনমেন্টের (ডিপিএম) বিশেষজ্ঞ দলও সেটিকে ফাটল নয়, মূলত এটি আন ফিনিশিং জয়েন দাবি করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ারও পরামর্শ দেন।

[৪] কিন্তু এতে আশ্বস্ত হতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন। ফলে ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল পরীক্ষায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সেফটির জন্য বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের দেখা যায় ভারি গাড়ি চলাচল বন্ধ করতে ব্যারিয়ার হিসাবে লোহার তৈরি এ সেফটি গেট বসানো হয়েছে। এই সেফটি গেটের উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। ব্যারিয়ার বসানোর ফলে এসব অংশ দিয়ে ফ্লাইওভারে ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না।

[৫] চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শাহীন-উল ইসলাম চৌধুরী জানান, ফ্লাইওভারের পিলারে ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার কথা চিন্তা করে ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে তিনটি মুখে সেফটি গেট বসানো হয়েছে। তবে এখনই খুলে দেয়া হচ্ছে না এই মুখগুলো। প্রকৌশল বিভাগের আরও পরীক্ষা নিরীক্ষার পর খুলে দেয়া হবে।

[৬] সরেজমিনে দেখা যায় ফ্লাইওভারের রক্ষনাবেক্ষনের কাজের চেয়ে সুন্দর্য বর্ধনের কাজ দূরত্ব গতিতে এগিয়ে চলচ্ছে। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সোমবার বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী আরাকান সড়কের সাথে সংযুক্ত র‌্যাম্পটিতে ফাটলের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিএমপি মিলে যান-চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

[৭] ২০১২ সালের নভেম্বরে ফ্লাইওভারের গার্ডার ধসে ১৭ জন মারা গেলে এর নির্মাণকাজ তদারকির দায়িত্ব পায় সেনাবাহিনী। নির্মাণকাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ