শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে বিনা-১৭ ধান কাটা শুরু

আমিনুল জুয়েল: [২] বগুড়ার আদমদীঘি উপজেলায় স্থানীয় জাতসহ বেশ কয়েক জাতের ধান রোপণ করেছে কৃষকরা। শীষগুলো পুষ্ট হয়ে হলুদ আকার ধারণ করতে আরও ২০-২৫ দিন লাগবে। কিন্তু এই সময়ের মধ্যে বিনা-১৭ নামের ধান পেকেছে। কৃষকরা এখন এই বিনাধান কাটতে শুরু করেছে।

[৩] সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটা শুরু হয়। কিন্তু একই সময়ে বিনা-১৭ ধান রোপণ করা হলেও অন্যান্য ধানের তুলনায় আগেই পেকেছে। এই ধান উৎপাদনে সময় ও খরচ কম হওয়ায় এই অঞ্চলের কৃষকরা বিনাধান চাষে ঝুঁকছেন।

[৪] কৃষকরা বলছেন, রোপণের ১১০ দিনের মাথায় এ ধান কাটা যায়। ধানগুলোর ছড়া (শীষ) অন্য ধানের চেয়ে বড়, রংও উজ্জল হলুদ। অন্যান্য ধানক্ষেত এখনও গাড় সবুজ অথচ বিনাধান-১৭ আবাদ করা হয়েছে যে জমিতে তা পেকে গেছে। আবার অনেক জমির ধান কেটে রোদে শুকাতে দিয়েছে কৃষকরা।

[৫] উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে চলতি মৌসুমে ১২ হাজার ৩শ’ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে-স্বর্ণা-৫, রনজিত, পাইজাম, হাইব্রিড, ব্রি-ধান ১১,৩৪, ৪৯ এবং ৬২সহ বেশ কিছু স্থানীয় জাতের আমন ধান রোপণ করেছে কৃষক। নিজ আগ্রহে এবছর অনেক কৃষকই বিনা-১৭ ধান চাষ করেছেন।

[৬] সদর ইউনিয়নের শিয়ালসন গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, বিনা-১৭ ধান চাষের মূল লক্ষ্য ওইসব জমিতে আলু বা সরিষা চাষ করা যাবে। কারণ, ১০০ দিনের মধ্যে এই বিনাধান পেকেছে। এখন আমি অনায়াসে এসব জমিতে রবিশষ্য বপণ করতে পারবো।

[৭] আরেক কৃষক হারুনুর রশীদ জানান, একমাস আগেই বিনাধান ঘড়ে তুলতে পেরে আনন্দ হচ্ছে। ফলনও ভাল পেয়েছি। এই মৌসুমে ১৫ কাঠা জমিতে বিনাধান রোপণ করেছি। পরের বছর আরও বৃদ্ধি পাবে।

[৮] এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, আমন ধানের স্বাভাবিক জীবনকাল ১৪৫-১৫০ দিন হলেও বিনাধান ১১০ দিনেই পেকেছে। খরচ কম, ফলনও বেশি। দ্রুত ধান পেকে যাওয়ায় আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। বিশেষকরে, এই এলাকার যেসব কৃষকরা আলু, সরিষা, ডাল এবং পেঁয়াজ চাষ করবেন তাদের জন্য খুবই লাভজনক একটি ব্যাপার। এছাড়া দুই ফসলি জমিতে বিনাধান-১৭ আবাদে তিন-চারবার ফসল চাষ করা সম্ভব বলেও জানান এই কৃষি কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ