শিরোনাম
◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটুরিয়াতে ডুবে যাওয়া আমানত শাহ ফেরির বয়স ৪১ বছর, ছিল না ফিটনেস

সোহেল মিয়া: [২] বুধবার (২৭ অক্টোবর) মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘটের ৫নং পন্টুনে সকাল সাড়ে ৯টায় ডুবে যাওয়া আমানত শাহ রো রো ফেরিটির বয়স হয়েছিল ৪১ বছর। অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ অনুযায়ী ফেরিটির নিবন্ধনের মেয়াদ ছিল ৩০ বছর। তবে কর্তৃপক্ষ জানান, বিশেষ জরিপের মাধ্যমে ৫ বছর করে মোট দুইবার নিবন্ধনের মেয়াদ বাড়ানো যায়। কিন্তু ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহর এই বিশেষ জরিপে নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছিল কিনা তা বলতে পারেননি কর্তৃপক্ষ।

[৩] তবে একটি বিষয়টি স্পষ্ট ৪০ বছরের বেশি সময় কোন ভাবেই কোন নৌযান চলাচল করার ক্ষমতা রাখে না। সে ক্ষেত্রে ফেরিটি প্রায় এক বছর ধরে ফিটনেসবিহীন অবৈধভাবেই চলাচল করছিলো। আর যদি বিশেষ জরিপে নিবন্ধনের মেয়াদ বাড়ানো না হয়। তাহলে হয়তো ফিটনেসবিহীনভাবে চালানোর মেয়াদের সময় আরো বেড়ে যাবে কয়েক বছর।

[৪] বিশেষ অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযানের তালিকা অনুযায়ী ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ ১৯৮০ সালের তৈরি। সেই হিসাব অনুযায়ী ফেরিটির বয়স এখন ৪১ বছর চলছে। আর ফেরিটির এক সাথে ৩৩৫ জন যাত্রী ও ২৫টি যানবাহন বহন করার ক্ষমতা রয়েছে। এই ফেরিটি ৮০৬.৬০ টন ওজনের। এটি সর্বোচ্চ ১০.২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারবে।

[৫] তবে যেদিন ফেরিটি কুলে এসে ডুবে যায় সেদিন ফেরিতে বিআইডব্লিউটিসি’র ভাষ্যমতে কয়েকটি কাভার্ড ভ্যানসহ মোট ১৭ টি পণ্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটর সাইকেল ছিল বলে জানা যায়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে যৌথ ভাবে উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসি’র সদস্যরা। আর এ কাজে উদ্ধারকারী জাহাজ হিসাবে একমাত্র সহযোগিতা করে উদ্ধারকারী জাহাজ হামজা। দুই দিনের উদ্ধার কাজে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পর্যন্ত উদ্ধারকারী হামজা কাভার্ড ভ্যানসহ মোট ১০টি পণ্যবাহী ট্রাক ও একটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হোন।

[৬] আর এখনো পানিতে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহের মধ্যে ৪ টি ট্রাক ডুবে আছে বলে জানান উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ঢাকা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো: মোকাররম হোসেন।

[৭] বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে কাভার্ড ভ্যানসহ ১৭টি পণ্যবাহী ট্রাক ও কয়েকটি মোটর সাইকেল নিয়ে দুর্ঘটনার দিন ফেরিটি ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে ভিড়ে এটি কাত হয়ে আংশিক ডুবে যায়। আমানত শাহ ফেরিটি প্রথম দিকের আনা। এর বয়স ৪০ বছর পার হয়ে গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়