শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ইউনিব্লকের রাস্তা নির্মাণে বেড়েছে গ্রামের সৌন্দর্য

আব্দুম মুনিব: [২] জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়ায় ১৫ লক্ষ ৪৮ হাজার ১৬০ টাকা ব্যয়ে ১৫৫ মিটার দৈর্ঘের চকরঘুয়া-হাতিরপুল ইটের বদলে ইউনিব্লকের দিয়ে রাস্তাটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

[৩] স্থায়িত্ব সৌন্দর্য টেকসই উন্নয়ন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে জেলার প্রথম ইউনিব্লকের রাস্তা। ইটের বদলে ইউনিব্লকের দিয়ে গ্রামীণ জনপদে রাস্তা নির্মাণ করায় বেড়েছে গ্রামের সৌন্দর্য। এলজিইডি সূত্রে জানা যায়, সিমেন্ট, বালু আর পাথরে ১৫, ২৫, ৫০ সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একেকটি ইউনিব্লকের চাপ ধারণক্ষমতা ইটের চেয়ে দ্বিগুণেরও বেশি।

[৪] এই রাস্তায় চলাচলকারী ভ্যানচালক বলেন, আগে রাস্তায় ভ্যান চালাতে অনেক কষ্ট হতো, এখন অনেক আরামেই এখন ভ্যান চালাতে পারছি।

[৫] কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদ মন্ডল বলেন, গ্রামীণ জনপদের ‘বি’ ক্যাটাগরিতে ২ হাজার ৭৬ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। আমরা জেলার কুমারখালী ও দৌলতপুর উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ইউনিব্লকের রাস্তার নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ করেছি।

[৬] তিনি বলেন, ইউনিব্লকের রাস্তাগুলো দৃষ্টিনন্দন মজবুত স্থায়িত্বও বেশী পানিতে ডুবে গেলেও এই রাস্তার কোনো ক্ষতি হয় না। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় ইউনিব্লকের রাস্তা নির্মাণ করা হবে। এদিকে জেলার দৌলতপুর উপজেলাতেও ইতিমধ্যে এই ইউনিব্লকের কাজ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়