শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশ কার্ড’ যেভাবে ব্যবহার করল বিজেপি! ◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘জুডোর পিতা’ জিগোরো কানোর ১৬১তম জন্মদিন, ভিন্ন সাজে ডুডল

আখিরুজ্জামান সোহান: [২] জাপানের প্রথম মার্শাল আর্ট জুডো আবিস্কারক ছিলেন জিগোরো কানো। তিনি পেশাগতভাবে ছিলেন একজন শিক্ষাবিদ তবে খেলাধুলার প্রতি অনুরাগ তাকে বিশিষ্ট ক্রীড়াবিদ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে তোলে।

[৩] ১৮৮২ সালে কানো তাঁর শেখা মার্শাল আর্টের দুটি কৌশল- ‘তেনশিন শিনইয়ো’ ও ‘কিটো রুই’কে একত্রিত করেন এবং তাতে ‘রানদোরি’ নামক মনোঃসংযোগ কৌশল যুক্ত করে ‘কোডোকান জুডো’ নামে জুডো প্রবর্তন করেন। ঐ সময় কোডোকান জুডো অপ্রতিদ্বন্দ্বী এক আত্মরক্ষার কৌশল হিসেবে বিবেচিত হতো।

[৪] এই বিশ্বনন্দীত ক্রীড়াবিদের জন্মদিন উপেলক্ষে ভিন্ন সাজে সেজেছে গুগলের ডুডল। ডুডলটিতে ক্লিক করলে ৮ টি আলাদা আলাদা পেজের মাধ্যমে সেসময়ের জুডোর প্রাথমিক সংক্ষিপ্ত ইতিহাস, জুডোর কলা-কৌশল, জুডোর তালিমসহ বেশ কিছু বিষয় উঠে এসেছে কার্টুনিস ঢংয়ে। এই ভিন্নধর্মী ডুডলটি তৈরী করেছে লস এন্জেলসের শিল্পী সিনথিয়া চেং।

[৫] উল্লেখ্য, গুগল সার্চ ইন্জিনের ডুডল ক্যাটালগটি বিশেষ দিনগুলোতে পরিবর্তন করা হয়। জনসচেতনতা এবং অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে নেটিজেনদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়