শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পেশায় জীবন্ত মূর্তি, দুঃখ-ব্যথা লুুকিয়ে হাসিমুখে থাকা

সালেহ্ বিপ্লব: [২] ম্যাগি কার্লিন নয় বছর ধরে জীবন্ত মূর্তি হয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন, পয়সা রোজগার করছেন। গত এক বছর তিনি দিনের ফুল টাইম এই কাজই করছেন। শুরুতে ছিলো বাড়দি আয়ের উৎস, এখন মূর্তি সাজাটাই তার পেশা। বিজনেস ইনসাইডার

[৩] নয় বছর আগে যখন মূর্তি সেজেছিলেন, তখন কলেজের ছাত্র। গরমের ছুটিতে কিছু টাকা কামানোর উদ্দেশ্য নিয়ে শুরু।

[৪] বাবা তখন বলেছিলেন, এই কাজ করে সারাটা গরমকালে ২শ’ ডলারও কামাতে পারবে না।

[৫] অবাক ব্যাপার! দুদিনেরও কম সময়ে ওই টাকা রোজগার করে ফেললেন ম্যাগি কার্লিন!

[৬] তবে মূর্তি সেজে পথের ধারে বা পার্কে বসে থাকা খুব একটা সহজ কাজ নয়। ধরুন এমন একটা সময়ে শরীরের কোথাও চুলকাতে শুরু করলো, যখন আপনি মুগ্ধ এক শিশুকে আনন্দ দিচ্ছেন নানা ভাবভঙ্গি করে। ওই সময় চুলকাতেও হবে, আবার পারফর্মেন্সও ধরে রাখতে হবে।

[৭] মূর্তি সাজেন যারা, তারা এই চুলকানোর কাজটা এমনভাবে করেন, যাতে দর্শক মনে করে, এটা খেলারই অংশ।

[৮] আয় রোজগার মন্দ না, জানালেন কার্লিন। তবে মেয়েদের পোশাক পরলে নাকি আয় কম হয়, এমনই জানিয়েছেন তিনি। শিকাগোর ইলিনয়স-এর ২৮ বছরের এই যুবকের বাকি জীবন বোধহয় এই পেশাতেই কেটে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়