শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লায় ধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] জেলার ফতুল্লায় বাড়ীওয়ালার ভায়রার ছেলের কর্তৃক ধর্ষনের শিকার হলেন এক গৃহবধূ (২৬)। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার কুতুবপুরের উত্তর দেলপাড়া এলাকায়।

[৩] এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বাড়ীওয়ালার ভায়রার ছেলে নুর শাহ আলম (৩৫) কে আসামী করে বুধবার (২৭ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ধর্ষনের অভিযোগে অভিযুক্ত নুর শাহ আলম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা ইউনিয়নের বড়াকুল গ্রামের মৃত নেয়ামত হাওলাদারের পুত্র।

[৪] মামলায় উল্লেখ্য করা হয় ফতুল্লার কুতুবপুরের উত্তর দেলপাড়া এলাকায় বাপ্পিদের বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো বাদীর মেয়ে ও মেয়ের জামাতা। বাদীর মেয়ের জামাই অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে।

[৫] গত কয়েক দিন পূর্বে বাড়ীওয়ালার ভায়রার পুত্র অভিযুক্ত শাহ নুর আলম মুন্সিগঞ্জ থেকে বাড়ীওয়ালার বাড়ীতে বেড়াতে আসে। চলতি মাসের ১৪ তারিখ ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের জন্য বাড়ীর বাইরে গেলে অভিযুক্ত নুর শাহ আলাম গৃহবধূকে একা পেয়ে হাত চেপে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেস্টা করলে ডাক-চিৎকার করলে হাত ছেড়ে দেয়।

[৬] বিষয়টি বাড়ীওয়ালা কে জানানো হয়। পরবর্তীতে ২১ অক্টোবর বেলা ১১ টার দিকে গৃহবধূ কে কৌশলে অভিযুক্ত ধর্ষক একটি ঘরে নিয়ে মুখ চেপে ধরে ভয়-ভীতি প্রদর্শন করে জোড়পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

[৭] এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হারেছ শিকদার জানায়, গৃহবধূ কে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ