শিরোনাম
◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, বললেন—সাক্ষাতের অপেক্ষায় আছি ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও ◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন ◈ চাপ নয়, বিমান বহর বাড়াতেই বোয়িং কেনার সিদ্ধান্ত: হুমায়ুন কবির ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুয়াড়িদের সঙ্গে জড়িত আইপিএল কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ চলাকালীন সময়েও মাথাচাড়া দিয়ে উঠেছে আইপিএল ইস্যু। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা বেটিং বা বাজি কোম্পানির সঙ্গে জড়িত আছে বলে দাবি করা হয়েছে ভারতীয় জনপ্রিয় ম্যাগাজিন আউটলুকের এক প্রতিবেদনে, চলছে তদন্তও।

[৩] গত সোমবার (২৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে দল কেনার জন্য মোট নয়টি কোম্পানি অংশগ্রহণ করেছিল। যেখানে ৫ হাজার ৬২৫ কোটি রুপি দর হাঁকিয়ে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস।

[৪] সিভিসি ক্যাপিটালসের মালিকরা বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকায় তাদের তদন্ত করছে আইপিএল কর্তৃপক্ষ। আউটলুক ম্যগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় সিভিসি ক্যাপিটালসকে তদন্ত করা হচ্ছে।

[৫] প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিভিসি ক্যাপিটালসের মালিকদের বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় তারা সমস্যায় পড়েছে। সিভিসি ক্যাপিটালস বাজি এবং জুয়া কোম্পানিগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে।

[৬] বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দুই নতুন দলের নাম প্রকাশের পরপরই নতুন ফ্র্যাঞ্চাইজির কোনো একটির বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকা নিয়ে টুইট করেছিলেন ললিত মোদি।

[৭] আইপিএলের সাবেক এই চেয়ারম্যান টুইটারে লিখেন, আমার ধারণা বাজি কোম্পানিগুলোও আইপিএলে দল কিনতে পারে। এটা অবশ্যই একটা নতুন নিয়ম। স্পষ্টতই একজন দরদাতা একটি বড় বাজি কোম্পানির মালিক। তারপর কী হবে? বিসিসিআই কি এসবে খোজ-খবর নেয় না? এমন ক্ষেত্রে দুর্নীতি দমন ইউনিট কী করতে পারে? জি নিউজ

  • সর্বশেষ