শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাস ভেগাসে পিকাসোর শিল্পকর্ম নিলামে ১১০ মিলিয়ন ডলারে বিক্রি

ফাহমিদুল কবীর:[২] এমজিএম রিসোর্টসের মালিকানাধীন এ শিল্পকর্মগুলো ২ দশকেরও বেশি সময় ধরে লাস ভেগাসের বেলাজিও হোটেলের পিকাসো রেস্তোরাঁয় প্রদর্শিত হচ্ছিল। তবে কোম্পানিটি বলেছে, শনিবারের নিলাম তাদের চারুকলা সংগ্রহের বৈচিত্র্য বৃদ্ধি করতে সাহায্য করবে। রয়টার্স

[৩] বিক্রি হওয়া ১১টি শিল্পকর্মের মধ্যে ৯টি চিত্রকর্ম এবং ২টি সিরামিক শিল্পকর্ম। এরমধ্যে যে চিত্রকর্মটি সর্বোচ্চ মূল্য ৪০ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, সেটি ১৯৩৮ সালে আঁকা 'ওম্যান ইন আ রেড-অরেঞ্জ বেরেট'।

[৪] আরেকটি মাস্টারপিস 'হোম এট এনফ্যান্ট (ম্যান অ্যান্ড চাইল্ড)' ২৪ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

[৫] এসব শিল্পকর্ম কারা কিনেছেন, তা প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়