শিরোনাম
◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে সাড়া ফেলেছে ওমর ফারুকের ‘ডিজিটাল ঢেঁকি’

মাজহারুল ইসলাম: [২] বর্তমান প্রযুক্তি ও আধুনিকতার যুগে ঢেঁকির মাধ্যমে ধান থেকে চাল তৈরি প্রায় বিলুপ্তির পথে। এ ঐতিহ্যকে ধরে রাখতে নতুন রূপে ‘ডিজিটাল ঢেঁকিতে হচ্ছে ঢেঁকি ছাটা চাল। এ ঢেঁকির মাধ্যমে দিনে ৫-৬ মণ ধান ভানা যায়। বাসস

[৩] এ পদ্ধতিতে ধান থেকে চাল তৈরি করে বাজারজাত করছেন ফারুক। এই ঢেঁকি ছাটা চাল সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হওয়ায় সাড়া ফেলেছে এলাকায়। এ পদ্ধতির মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে ভবিষ্যৎ পরিকল্পনাও করছেন ওমর ফারুক।

[৪] রাণীশংকৈলের ভোরনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক বিদ্যুৎ ও মোটরের মাধ্যমে গত ৬ মাস আগে স্থাপন করেন ‘ডিজিটাল ঢেঁকি’। প্রাচীন ঢেঁকিতে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা খুব কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তবে ওমর ফারুকের তৈরি করা আধুনিক পদ্ধতির ঢেঁকিতে ধান ভানা খুবই সহজ। এতে কম সময়ে বেশি পরিমাণ চাল বের করা যায়।

[৫] ওমর ফারুক জানান, প্রথমে বাড়ির খাওয়ার ও স্বল্প পরিমাণে ব্যবসায়ের জন্য এ ডিজিটাল ঢেঁকি তৈরী করি। কিন্তু এ চালের চাহিদা থাকায় এখন বাণিজ্যিকভাবে করার কথা ভাবছি।

 

  • সর্বশেষ