শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যারিস চুক্তির চেয়েও কঠোর জলবায়ু চুক্তি স্বাক্ষর করবে কপ২৬

লিহান লিমা: [২] গ্লাসগোর কপ২৬ সম্মেলনে ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির চেয়েও কঠোর চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। দ্য গার্ডিয়ান

[৩] তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা শিল্প পূর্ববর্তী যুগের তুলনায় ১.৫ ডিগ্রী সেলসিয়াসের নীচে রাখতে ২’শটির বেশি দেশকে গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। বিশ্বব্যাপী কার্বন নির্গমন বৃদ্ধি পাওয়ায় চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন পিছিয়ে যাচ্ছে। শর্মা বলেন, ‘গ্লাসগোতে আমরা যা করার চেষ্টা করবে তা সত্যিকার অর্থে অনেক কঠিন। প্যারিস চুক্তি বাস্তবায়নের ভবিষ্যত নীতিমালা এখানে বিস্তারিত চূড়ান্ত করা হবে। এটি হবে পরীক্ষা শেষ হওয়ার শেষ আধঘণ্টা পূর্বে উত্তরপত্রে কী লেখা হবে তার মতো। অর্থাৎ আর মাত্র আধঘণ্টা বাকি থাকতে আমরা এখন খাতায় কি লিখতে পারি।

[৪] মহামারীর কারণে এক বছর পিছিয়ে থাকা কপ২৬ সম্মেলন ৩১ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ১২০জনের বেশি বিশ্বনেতা এবং কমপক্ষে ২৫ হাজার প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়