শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাইক্রো ও ক্ষুদ্র এন্টারপ্রাইজ শাখা উদ্বোধন

আমিরুল ইসলাম: [২] বগুড়া জেলার সদর উপজেলায় সোমবার মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)- এর ১৪৬তম মাইক্রো ও ক্ষুদ্র এন্টারপ্রাইজ (এমএসই) শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জনাব তারিকুল গণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। এছাড়া উক্ত অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৩] প্রধান অতিথির বক্তব্যে সংস্থার প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, ‘কোভিড-১৯ এর প্রত্যক্ষ প্রভাবে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। বিশেষ করে কিছু অঞ্চলে বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যাওয়ায় তা সর্বোপরি দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করেছে।’

[৪] তিনি আরও বলেন, ‘বগুড়া অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্নমুখী উদ্যোগের প্রসার ঘটানো এবং প্রতিনিয়ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো তথা দারিদ্র্য দূরীকরণই এমএসএস-এর মাইক্রো ও ক্ষুদ্র এন্টারপ্রাইজ কার্যক্রমের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে এমএসএস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই এমএসই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।’

[৫] সংস্থার উপদেষ্টা জনাব তারিকুল গণি বলেন, ‘মানবিক সাহায্য সংস্থা দেশের বিভিন্ন জেলায় উদীয়মান ও সম্ভাবনাময় বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বৃহত্তর লক্ষ্যে মাইক্রো ও ক্ষুদ্র এন্টারপ্রাইজ (এমএসই) ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে স¤প্রসারণ করা হবে।’

[৬] সভাপতির বক্তব্যে এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান বলেন, ‘মানুষের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং বাজার সংযোগ সৃষ্টির জন্য এমএসএস প্রয়োজনভিত্তিক বিনিয়োগ করছে। বগুড়া শাখার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।’

  • সর্বশেষ