শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে সিন্ডিকেট বাণিজ্য

আয়াছ রনি: [২] পরিবহন ও শ্রমিক সিন্ডিকেটের কারণে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

[৩] টেকনাফ স্থল বন্দর দিয়ে আসা পেঁয়াজসহ আমদানি পণ্য দেশের বিভিন্ন জায়গায় পৌঁছাতে অতিরিক্ত ট্রাকভাড়া এবং শ্রমিকদের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

[৪] শনিবার (১৬ অক্টোবর) টেকনাফ স্থল বন্দরে পেঁয়াজ আমদানিকারক বন্দরের কর্মকর্তা কাস্টমস কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে দুপুরের দিকে সাংবাদিকদের এসব কথা বলেন।

[৫] এসব সিন্ডিকেটের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়ার কথাও বলেন। এ ছাড়া পচনশীল এই পণ্য বন্দর থেকে দ্রুত খালাস হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের আশ্বাস দেন অতিরিক্ত সচিব।

[৬] তিনি আরও জানান, একজন ব্যক্তির হাতে টেকনাফ স্থল বন্দরে শ্রমিকদের ঠিকাদারি নিয়ন্ত্রণ হচ্ছে। তাও ৫/৬ বছর এই ব্যক্তিই শ্রমিকদের নিয়ন্ত্রণ, শ্রমিকদের মজুরির ব্যবসা করছে। এখন এটা ওপেন টেন্ডার হওয়া দরকার।

[৭] এ ছাড়া টেকনাফ স্থল বন্দর থেকে ঢাকা পর্যন্ত পণ্য বোঝাই একটি ট্রাকের ভাড়া ৪০ হাজার টাকারও বেশি নেয়া হচ্ছে। এটি কোনও মতেই কাম্য নয়। এবং ব্যবসায়ীদের ঘাটে ঘাটে নানা চাঁদা দিতে হয় বিভিন্ন সিন্ডিকেটকে। যে কারণে পেঁয়াজসহ আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এর আগে এম সফিকুজ্জামান বন্দর এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন।

[৮] বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা জরুরি বলে দাবি করেন ব্যবসায়ীরা। সচিব বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, মিয়ানমার থেকে আনা পণ্য খালাসের পর স্ক্যানিং সুবিধা না থাকায় মাদকসহ অন্যান্য চোরাচালান বৃদ্ধির আশঙ্কা থাকতে পারে, সে লক্ষ্যে দ্রুত একটি স্ক্যানার বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

[৯] বৈঠকে অতিরিক্ত সচিব ছাড়াও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, বিজিবি প্রতিনিধি, বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

[১০] টেকনাফ স্থল বন্দর কাস্টমস সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে মিয়ানমার থেকে ৮ হাজার ৩০০ মেট্রিক টন ও সেপ্টেম্বর মাসে ১৯৩৬ মেট্রিক টন, আগস্ট মাসে ৭৬৫ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়