শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরবরাহ সংকটের কারণে গত ৩ বছরের মধ্যে তেলের মূল্য সর্বাধিক হওয়ার আশঙ্কা

সুমাইয়া মিতু: [২] সম্প্রতি, বেশিরভাগ দেশ তাদের করোনা সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে। এতে বিশ্ববাজারে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে চাহিদার তুলনায় তেল উত্তোলন ও সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। শুক্রবার, প্রতি ব্যারেল তেলের মূল্য বৃদ্ধি পেয়ে ৮৫ ডলারেরও বেশি হয়েছে। রয়টার্স

[৩] বৃহস্পতিবার আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) জানায়, বৈশ্বিক চাহিদা মেটাতে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।

[৪] এতেও বছর শেষে সাত লাখ ব্যারেল তেলের সরবরাহ ঘাটতি থেকেই যাবে। ওপেক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো (ওপেক প্লাস) তাদের পরিকল্পনা অনুযায়ী জানুয়ারি থেকে তেল সরবরাহ না বাড়ালে এ ঘাটতি মেটানো সম্ভব হবে না। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়