শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে আইপিএলের ফাইনাল ম্যাচে বাদ পড়বেন সাকিব, ইঙ্গিত ডেভিড হাসির

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে আজ রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিজের নামের ওপর সুবিচার করে যাচ্ছেন। শারজায় প্রথম এলিমেটরের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে ৪ উইকেটে জয়ের অন্যতম ভূমিকা ছিলো সাকিবের।

[৩] শেষ ওভারে যখন ৭ রান প্রয়োজন তখনই দলের ত্রাতা হয়ে আবির্ভাব হয় টাইগার অলরাউন্ডারের। প্রথম বলেই বাউন্ডারি মেরে সব উত্তেজনা পানি করে দেন সাকিব। জয়সূচক এক রানও আসে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকেই। করেন ৬ বলে ৯ রান। ছিলেন অপরাজিত।

[৪] আরটিভি নিউজ বলছে, দ্বিতীয় কোয়ালিফায়ারে এবারের আইপিএলের অন্যতম সফল দল দিল্লিকে হারায় কলকাতা। সে ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বল হাতে ৪ ওভারে দেন ২৮ রান। যা টি-টুয়েন্টিতে খুবই ভালো বোলিং ফিগার সেটা বলাই যায়। কিন্তু এবার ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে।

[৫] সংবাদ প্রতিদিনি জানায়, সাইড বেঞ্চ থেকে মূল একাদশে সুযোগ পাওয়া সাকিব ফাইনালে খেলবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। চেন্নাইয়ের সঙ্গে দলে ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন কলকাতার অস্ট্রেলিয়ান মেন্টর ডেভিড হাসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ কয়েক ম্যাচে দলের বাইরে ছিলেন রাসেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে বাদ দিয়েই এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জেতে কেকেআর।

  • সর্বশেষ