শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে সাত হাজার পরীক্ষার্থী

ইবি প্রতিনিধি : [২] এ বছর গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে ৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

[৩] ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এবার আমাদের কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে সাত হাজার ৮৪জন পরীক্ষার্থী। আমরা এর মধ্যে পরীক্ষার বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ করা, বাকি দায়িত্ব গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় একসাথে পালন করবে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা থাকবে।

[৪] এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, সকল পর্যায়ে সকলের সহযোগিতায় ভর্তি পরীক্ষা চমৎকার ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য আমরা কাজ করছি যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

[৫] উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন পরীক্ষায় প্রায় ১ লাখ ৩২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘A' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়