শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার বিধ্বস্ত সড়ক সংষ্কারের দাবিতে নিসচার পদযাত্রা

শরীফা খাতুন : নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার) দুপুরে মহানগরীর পাওয়ার হাউজ মোড় থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবন পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কেডিএর অধিনস্থ খুলনা মহানগরীর প্রবেশপথ রূপসা-শিপইয়ার্ড-লবনচরা সড়ক, সোনাডাঙ্গাস্থ এম এ বারি লিংক সড়ক অবিলম্বে সংস্কার এবং কেডিএর অধিনস্থ নগরীর সকল সড়ক অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের হিসাব প্রদানের দাবিতে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে কেডিএর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় পদযাত্রায় বক্তব্য রাখেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা নগর নেতা মিজানুর রহমান বাবু, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, উন্নয়ন কর্মী আফজাল হোনের রাজু, নিচসার সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দিন, আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, মহিলা সম্পাদক শিরিনা পারভীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা এহতেশামুল হক শাওন, নিসচার সহ-সাধারণ সম্পাদক মো: রকিবউদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, যুব বিষয়ক সম্পাদক আহসান পারভেজ তুরান, কার্য্যনির্বাহী সদস্য বনানী আফরোজা, মো: আবু মুছা, মো: শামীম হোসেন, তানিয়া সুলতানা, মাহমুদা আক্তার লিজা, কাজী রাসেল, মোয়াজ্জেম হোসেন, বিপ্লবী কাজী খলিল, দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের সদস্য মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়র মো. মুরসালিন,উন্নয়ন কর্মী মোহাম্মদ মিরাজ আল সাদী।

সমাবেশে বক্তরা বলেন, খুলনায় প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক শিপইয়ার্ড, সোনাডাঙ্গার এমএ বারি লিংক সড়ক ও মুজগুন্নী মহাসড়ক এখন মরণ ফাঁদে পারিণত হয়েছে। এই সড়ক চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা এবং কাঁদায় একাকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। সড়কগুলোতে চলাচল করতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহনও। প্রতিদিন লাখো মানুষের আসা-যাওয়ার এই সড়কগুলো এখন নানা দুর্ঘটনার কেন্দ্রস্থল। প্রতিদিনিই কেউ না কেউ এ সড়কগুলোতে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শিপইয়ার্ড সড়কের চার লেনদেন কাজের জন্য অর্থ বরাদ্দ দিলেও কেডিএ এর গাফিলতিতে কাজ শুরু হচ্ছে না। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কের যাত্রীদের।

অবিলম্বে রাস্তাগুলো সংস্কারের কাজ দৃশ্যমান না হলে অবরোধ ও কেডিএ ঘেরাও করার ঘোষনা দেন বক্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়