শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামু ও কক্সবাজারের ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা পেলেন যারা

কামাল শিশির: [২] দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজার জেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৩] মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বোর্ড ২১ প্রার্থীর নাম চূড়ান্ত করেন।

[৪] ইউপি নির্বাচনে যারা নৌকার প্রতীক পেলেন তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ভারুয়াখালীতে কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মোঃ শাহজাহান ছিদ্দিকী ও পিএমখালীতে সিরাজুল মোস্তফা।

[৫] রামু উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুলে নুরুল হক, গর্জনিয়ায় মুজিবুর রহমান, ঈদগড়ে নুরুল আলম, জোয়ারিয়ানালায় কামাল সামশুদ্দীন আহমদ, কচ্ছপিয়ায় নুরুল আমিন, খুনিয়া পালংয়ে আবদুল মাবুদ, কাউয়ারখোপে ওসমান সরওয়ার মামুন, রশিদ নগরে মোঃ মোয়াজ্জম মোর্শেদ, রাজারকুলে সরওয়ার কামাল ও দক্ষিণ মিঠাছড়িতে খোদেসতা বেগম রীনা।

[৬] উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে হলদিয়াপালংয়ে মোঃ শাহ আলম, জালিয়াপালংয়ে এস,এম ছৈয়দ আলম, রাজাপালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্না পালংয়ে নুরুল হুদা ও পালংখালীতে আবুল মনজুর। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়