শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫

সুজন কৈরী : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম (৪৮), সাইফুল ইসলাম (৩৭), রেজিনা (২২), ওমর ফারুক (২৫) ও আলমগীর (২৮)।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, শুক্রবার দুপুরে ব্যাটালিয়নের একটি দল দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আবুল কালামকে গ্রেপ্তার করে। জব্দ হেরোইনের বাজারমূল্য ছয় লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া আবুল কালামের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর ও সায়েদাবাদ টার্মিনাল এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৯১৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম, রেজিনা ও ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অপর অভিযানে বৃহস্পতিবার রাতে ওয়ারী থেকে ১৭৫পিস ইয়াবাসহ মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়