শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলের বিরুদ্ধে গেলে কঠোর ব্যবস্থা: মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব : [২] আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার  জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সভাপতি।

[৩] বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

[৪] সভায় সংসদীয় আসন সিরাজগঞ্জ-৬, ২টি উপজেলা ও ১০টি পৌরসভা উপ-নির্বাচন এবং প্রার্থীদের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম নির্বাচন করা হয়। এছাড়াও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম নির্বাচন করা হয়।

[৫] সূত্র জানায়, দলের কেউ যাতে বিদ্রোহী প্রার্থী না হন, তা নিশ্চিত করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

[৬] সিরাজগঞ্জ-৬ আসনে দলের নমিনেশন পেয়েছেন মেরিনা জাহান কবিতা।

 

 

  • সর্বশেষ