শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যান্টিবডি টেষ্টের অনুমোদন নিয়ে দ্বিধায় স্বাস্থ্য অধিদপ্তর

শিমুল মাহমুদ: [২] দেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশ মানুষকে দেওয়া হয়েছে করোনা টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৯ শতাংশ। টিকা নেওয়ার পর শরীরে কি পরিমান অ্যান্টিবডি তৈরি হয়েছে তা জানার কোনো সুযোগ নেই। কারণ দেশে গবেষণা ছাড়া অ্যান্টিবডি জানার অনুমতি নেই।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, প্রত্যোকটা লোকের আলাদা আলাদা যে প্রতিরোধ ক্ষমতা সেটা থেকে অ্যান্টিবডি তৈরি হয়। সেক্ষেত্রে কারো ৬৫-৭০ -৮০ শতাংশ হলো, তখন দেখা যাবে সবার মাঝে একটা সংশয় তৈরি হবে। সবাই মনে করবে টিকাটা বোধহয় ভালো ছিলো না। এ ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহার করাই ভালো। এটাকে সব জায়গায় উন্মুক্ত করে দেওয়া বোধহয় ঠিক হবে না। তবে বিশেষজ্ঞরা পরার্মশ দিলে বিবেচনা করা হবে।

[৪] কোভিড ১৯ পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, আমাদের হার্ড ইমিউনিটি হতে আর কত মানুষের ইমিউনিটির দরকার হবে, সেটা হিসাব করতে অ্যান্টিবডি পরীক্ষার প্রয়োজন রয়েছে। যদি ৬০ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তাহলে আরও ২০ থেকে ২৫ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি করতে হবে। কিন্তু এখনও যদি কিছুই না জানি, তাহলে আমরা কোথায় আছি-সেটাই তো বোঝা যাবে না। সরকারের উচিত এখন ব্যক্তিপর্যায়ে অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন দেওয়া।

[৫] চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক লিয়াকত আলী বলেন, অ্যান্টিবডি যদি সঠিকভাবে মাপা না হয় তাহলে বলা যাবে না এটা টিকার কারণে না ন্যাচারাল। দুটি মিক্স হলে এটা সঠিকভাবে জানার সুযোগ নেই। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ