শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ৯০০০ বছরের পুরনো মাটির পাত্রের সন্ধান

অনলাইন ডেস্ক : চীনে একটি প্রাচীন সমাধিস্থল থেকে ৯ হাজার বছরের পুরনো কিছু মাটির পাত্রের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। পাত্রগুলো সুরা বা পানীয় পানে ব্যবহার করা হতো বলে মনে করছেন তারা। সমাধিস্থলে পাত্রগুলো পাওয়ায় প্রাচীনকালে মৃত ব্যক্তিদের সম্মানে সুরা পানের বা উৎসর্গের চলন ছিল বলেও ধারণা করা হচ্ছে। ইত্তেফাক

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের কিয়াওতো শহরে পাত্রগুলোর সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। মাটির পাত্রগুলো একটি টিলার মধ্যে ছিল। টিলার চারপাশে খাদ। প্রাচীনকালে এখানে মানুষকে সমাহিত করা হতো।

প্রত্নতত্ত্ববিদদের সেই দলের মধ্যে ছিলেন জিয়াজিং ওয়াং। তিনি আমেরিকার ডর্টমাউথ কলেজের শিক্ষক। আবিষ্কারটিকে প্রাচীনকালে সামাজিক সম্পর্কের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ।

তিনি জানিয়েছেন, ৯ হাজার বছরের পুরনো এ রকম কোনো মাটির পাত্র এর আগে অন্য কোথায় পাওয়া যায়নি। পাত্রগুলো বেশি বড় নয়। ২০টি পাত্রের মধ্যে ৭টির গলা লম্বা। এগুলো কোনো পানীয় বা সুরা পানের জন্য মানুষ প্রাচীনকালে ব্যবহার করতো। পাত্রগুলো থেকে প্রাচীন জীবাশ্মও সংগ্রহ করেছেন গবেষকরা। সেই নমুনা পরীক্ষা করে দেখেছেন তারা। পরীক্ষার পর পাত্রের ভেতর ভাতের অংশ, লতাপাতার মিশ্রণ ও অন্যান্য গাছপালার উপাদান খুঁজে পেয়েছেন তারা। প্রাচীনকালে পানীয় তৈরির জন্য এগুলো ব্যবহৃত হতো।

গবেষকরা বলছেন, পাত্রের ভেতরে থাকা এগুলো প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়নি। পাত্রগুলোতে অ্যালকোহল অবশ্যই ছিল। পূর্ব এশিয়ায় ভাত পচিয়ে অ্যালকোহল তৈরির চল রয়েছে।

এক বিবৃতিতে গবেষক ওয়াং বলেন, গবেষণায় দেখা গেছে, মাটির পাত্রগুলো পানীয় রাখার কাজে ব্যবহৃত হতো। এই পানীয় সাধারণত ভাত পচিয়ে তৈরি করা হয়। তিনি আরও বলেন, ৯ হাজার বছর আগে এই রকম পানীয় তৈরি খুব একটা সহজ ছিল না। কারণ, সে সময় ধান চাষ খুবই প্রাথমিক পর্যায়ে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়