শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৪

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬১৪ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে।

[৩] মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ।

[৬] এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

[৭] ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ৫ ও খুলনায় ২ মারা গেছেন। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মোট ৩ জন মারা গেছেন।

[৮] গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়