শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:২৪ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর

রাশিদুল ইসলাম : [২] ভারতের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। তিনি সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছিলেন, আরএসএস-এর সমর্থনকারী মানুষদের মানসিকতাও তালিবানের মতো। যারা আরএসএসকে সমর্থন করে তাদের নিজেদের তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, যে সংগঠনটিকে আপনারা সমর্থন করছেন তার এবং তালিবানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভিত্তিও শক্তিশালী হচ্ছে। পারস টুডে

[৩] জাভেদ আখতার এও বলেন, ‘তালিবান যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মানসিকতা একরকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যা-ই হোক না কেন।’

[৪] তিনি আরও বলেন, ‘তালিবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু ভিন্ন নয়।’ এ সময়ে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেন, জাভেদ আখতার ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশে তার ফিল্ম চলতে দেওয়া হবে না।

[৫] জাভেদ আখতারের বিরুদ্ধে আইনজীবী সন্তোষ দুবে মুলান্ড থানায় এফআইআর দায়ের করেছেন। এই এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় নিবন্ধিত হয়েছে। আইনজীবী সন্তোষ দুবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি এরআগে জাভেদ আখতারের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলাম যাতে তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে পারেন কিন্তু তিনি কিছুই করেননি। এখন আমার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

[৬] আইনজীবী সন্তোষ দুবে এরআগে বলেছিলেন, যদি জাভেদ আখতার সাত দিনের মধ্যে নিঃশর্ত লিখিত ক্ষমা প্রার্থনা এবং নোটিশের জবাব না দেন, তাহলে তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবেন। তিনি বলেন, জাভেদ আখতার যে ধরনের বিবৃতি দিয়েছেন তা ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধ।

  • সর্বশেষ