শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসামাজিক কাজের অভিযোগে কাশবনে আগুন

ডেস্ক রিপোর্ট : শুক্রবার (১ অক্টোবর) রাতে স্থানীয় কয়েকজন একত্রিত হয়ে ওই কাশবনে আগুন ধরিয়ে দেন।

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরি এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে দুই মাস আগে ফুটেছিল কাশফুল। আর এই কাশফুল ঘিরে প্রতি দিন বিভিন্ন স্থান থেকে এসে ভিড় করছিলেন দর্শনার্থীরা। তবে সেখানে ‘অসামাজিক কাজ’ চলছে- এমন অভিযোগ এনে কাশবনটি পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, এ কাশবনে দিন দিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছিল। এটি দেখার নামে এসে অনেকেই অসামাজিক কর্মকাণ্ড করছেন। যেকোনও সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ জন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, ‘এই কাশবনে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসতেন। কাশবনটি পুড়ে যাওয়ার খবরও পেয়েছি। কিন্তু এটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় কোনও পদক্ষেপ নেওয়া যায়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়