শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রপতির সঙ্গে উপাচার্য অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদের সাক্ষাৎ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ করোনা মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা ও ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান। গতকাল ২৯ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এই প্রশংসা করেন।

[৩] এ সময়ে রাষ্ট্রপতি ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং রাষ্ট্রপতি বিএসএমএমইউ চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি করোনা চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড সম্পর্কে ও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

[৪] অধ্যাপক ডা. শারফুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী বিশেষ করে দেশের রোগীরা চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে না যায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি উপাচার্যের কথা শোনেন এবং সন্তুষ্টি প্রকাশসহ বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর এগিয়ে নিতে মূল্যাবান পরামর্শ প্রদান করেন।

[৫] উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ