শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্ভপাতের স্বাধীনতার দাবিতে লাতিন আমেরিকায় নারীদের বিক্ষোভ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার আন্তর্জাতিক নিরাপদ গর্ভপাত দিবস উপলক্ষে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে নারীরা নিরাপদ ও আইনি গর্ভপাতের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় নারীরা, গর্ভপাত আমাদের অধিকার, আমাদের সিদ্ধান্ত, আইনি, নিরাপদ ও মুক্ত গর্ভপাত চাই সংবলিত ব্যানার প্রদর্শন করেন। রয়টার্স

[৩] লাতিন আমেরিকার বেশিরভাগ অঞ্চলে গর্ভপাত কঠোরভাবে নিষিদ্ধ। গর্ভপাত করলে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও আছে। অবশ্য কয়েকটি অঞ্চলে সম্পূর্ণভাবে গর্ভপাতের অনুমোদন রয়েছে।

[৪] সবুজ স্কার্ফ পড়া এক নারী বলেন, আমি নিজেই জানি না, আমি এখন মা হতে চাই কি না। আমার সিদ্ধান্ত আমিই নিতে চাই।

[৫] একই দাবিতে মেক্সিকো সিটিতেও নারীরা বিক্ষোভ করেন। এবং পুলিশি বাধায় পড়েন তারা। এ বিক্ষোভকে কেন্দ্র করে শহরটিতে কড়া নিরাপত্তা জারি করা হয়। মেক্সিকোর কুয়েরনাভাকা ও ভেরাক্রুজসহ অন্যান্য অঞ্চলেও হাজার হাজার নারী স্বাধীন গর্ভপাতের দাবিতে বিক্ষোবে অংশ নেন।

[৬] লাতিন আমেরিকার ২০টিরও বেশি দেশ এখনো গর্ভপাতকে সমর্থন করে না। এর মধ্যে রয়েছে এল সালভাদর। সেখানে কয়েকজন নারীকে গর্ভপাতের অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়