শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলিস্তানে কাভার্ডভ্যানের ধাক্কায় গার্মেন্টস কর্মীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর বংশালে থানাধীন গুলিস্তান-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় গার্মেন্টস কর্মী পথচারী নারী নিহত। কভার্ড ভ্যান জব্দ।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ইভা আক্তার (১৮)।

[৪] বংশাল থানার উপ-পরিদর্শক এসআই মোখলেছুর রহমান তিনি বলেন, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। এমসয় তাকে উদ্ধার করে বিকেল ৪টায় মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান টি জব্দ চালক পলাতক রয়েছে।

[৬] এদিকে খবর পেয়ে নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক রাসেল হোসেন মিটফোর্ড কলেজ মর্গে এসে মৃতার লাশ শনাক্ত করেন। তিনি বলেন, আমার স্ত্রী আগামী শুক্রবার তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাবে সেজন্য গতকাল আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়েছে। ছেলের জামা কাপড় কিনবে। আজ দুপুরে বাসা থেকে মার্কেটে বের হয়। পরে বংশাল থানা পুলিশের মাধ্যমে খবর পাই গুলিস্তানের সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

[৭] মৃতা ইভা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী। তার বাবার নাম ইউসুফ মিয়া তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুরে। বর্তমান বংশাল আলু বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ওয়াসিম নামের আড়াই বছরের এক ছেলে সন্তানের জননী তিনি। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল বড়। পেশায় তিনি আলু বাজার এলাকায় অবস্থিত ইনসাফ গার্মেন্টসের অপারেটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়