শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশি হয়রানির প্রতিবাদে ধর্মঘটে রাইড শেয়ার চালকরা

মাসুদ আলম ও মিনহাজুল আবেদীন: [২] রাস্তায় পুলিশি হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছেন অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)। ডিবিসি টিভি

[৩] সোমবার সকালে রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলী নামের এক পাঠাও চালক। প্রথম আলো

[৪] ডিআরডিইউ এর অভিযোগ, ওই বাইক চালক পুলিশি হয়রানির কারণে শওকত আলী ত্যক্ত-বিরক্ত ও হতাশায় এমন কাণ্ড ঘটিয়েছেন।

[৫] ডিআরডিইউর সাধারণ সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বাড্ডার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হয়রানির জন্য একজন চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনাও যদি পুলিশকে নাড়া না দেয়, তাহলে কি আত্মাহুতি দিলে তাদের বিবেক নাড়া দেবে?’ দেশ রূপান্তর

[৬] রাইড শেয়ারিং অ্যাপের চালকরা যত্রতত্র স্থানে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করে ট্রাফিক পুলিশের এমন অভিযোগের জবাবের বেলাল আহমেদ বলেন, ‘গাড়ি কোথাও ব্রেক করলেই, সেখানেই ধরে ফেলে পুলিশ। সরকার আমাদের জায়গা নির্ধারণ করে দিক। তাহলে আমরা যত্রতত্র দাঁড়াবো না। আমাদের শহর অনুযায়ী যতোটুকু জায়গা দেয়া যায় ততোটুকু দেয়া হোক। যদি ১০টা স্পট দেয়া হয়, আমরা সেই ১০টাতেই দাঁড়াবো’। বিডিনিউজ ২৪

[৭] ছয় দফার বিষয়ে ডিআরডিইউ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কয়েক দফা জানিয়েছি, কিন্তু কোনো প্রতিষ্ঠান আমাদের গ্রহণ করেনি। আমরা ষষ্ঠবারের মতো আন্দোলনে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কোনো ভায়োলেন্সে বিশ্বাসী না’। যমুনা টিভি

  • সর্বশেষ