শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিচালকসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৩১ পদে রদবদল

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তরের ৩১টি পদে রদবদল এসেছে। পরিচালক ও বিভিন্ন প্রকল্প পরিচালকসহ একাধিক উপপরিচালক, সহকারী পরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। একইসঙ্গে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসানকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তেরে সংযুক্ত করা হয়েছে।

[৩] সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীনের সই করা একাধিক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়েছে।

[৪] প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামকে পদায়ন করা হয়েছে। এই পদে দায়িত্ব পালন করা ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (এমবিডিসি) দায়িত্ব দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট শাখার লাইন ডাইরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।

[৫] এছাড়াও গোপালগঞ্জ ১০০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য অধিদপ্তরের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প ও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের লাইন ডাইরেক্টর ডা. মো. খুরশীদ আলমকে টিভি লেপ্রোসি অ্যান্ড এএসপি বিভাগের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

[৬] একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগের সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলামকে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

[৭] আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, টাঙ্গাইল জেলার সিভিল সার্জনের চলতি দায়িত্বে থাকা ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খানকে ঢাকা জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. নিয়াতুজ্জামানকে মুগদা ৫০০ শয্যা মেডিকেল জেনারেল হাসপাতালের উপপরিচালক হিসেবে চলতি দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।

  • সর্বশেষ