শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে পেন্সিল রেখে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

নিউজ ডেস্ক: ৩০ সেকেন্ডে হাতের পিঠে সর্বোচ্চ ৫০টি পেন্সিল ব্যালান্স করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনিরুল ইসলাম (২১)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার বিষয়টি ই-মেইলে মনিরুল ইসলামকে জানিয়েছে কর্তৃপক্ষ।

মনিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের নিরারচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, গত মার্চ মাসে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৫০টি পেন্সিল হাতের পিঠে তুলে একটি ভিডিও পাঠাই। ভিডিওটি যাচাই করে শুক্রবার দুপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার বিষয়টি ই-মেইলে আমাকে নিশ্চিত করা হয়।

তিনি বলেন, রেকর্ডটি ছিল ‘দ্য মোস্ট পেন্সিল ব্যালেন্স অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ টাইটেলের ওপর। দেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। দেশের জন্য আরও যেন বড় কিছু করতে পারি সেজন্য দোয়া করবেন আমার জন্য।

এর আগের রেকর্ডটি ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রেজোয়ান খানের দখলে। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেন্সিল হাতের পিঠে তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন।

  • সর্বশেষ