শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাস প্রতিহত করতে হলে তালিবান সরকারকে সমর্থন দিন, জাতিসংঘে ইমরান

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রত্যাশা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একই সঙ্গে কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে শুক্রবার তিনি ভিডিও মারফত রেকর্ড বক্তব্য রাখেন। ইমরান বলেন, তালিবানকে সাহায্য করলে এটা সকল পক্ষের জন্যে হবে মঙ্গলজনক। এই সংকটময় সময়ে তাদের পরিত্যাগ করার পরিবর্তে উৎসহিত করলে তা হবে সকল পক্ষের জন্যে জয়। এক্সপ্রেস ট্রিবিউন

[৩] ইমরান ইসলামভীতির বিরুদ্ধে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনেরও আহবান জানান। বলেন সন্ত্রাসকে প্রতিহত করতে হলে তালিবান সরকারকে সমর্থন দিতে হবে। জাতিসংঘের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ইমরান খান বলেন, সমস্যা সমাধানের একটাই উপায় আছে তাহলো আফগানিস্তানের বর্তমান সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল করা। আফগানিস্তানের জনগণের জন্যই তা প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে যুদ্ধবিধ্বস্ত দেশটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে।

[৪] ইমরান বলেন, বিশ্বকে বুঝতে হবে কেনো তালিবান আবার ক্ষমতায় এসেছে এবং কেন ৩ লাখ সুসজ্জিত আফগান সেনা বিনা লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছে। দুর্ভাগ্যবশত, আফগানিস্তানে একটি সামরিক সমাধানের জোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র ভুল করেছে।

[৫] বিশ্বনেতাদের বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রতি একটি নির্বাচনী পন্থা অবলম্বনের আহবান জানিয়ে ইমরান বলেন কোভিড মহামারী, জলবায়ু পরিবর্তন, দরিদ্র দেশ থেকে ধনী রাজ্যে লুট করা অর্থ এবং ইসলামোফোবিয়াসহ বিশ্বের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে।

[৬] ইমরান বলেন ভারত অবৈধভাবে জম্মু এবং কাশ্মীর দখল করে নিপীড়ন চালাচ্ছে। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর সঙ্গে শান্তি কামনা করেছিল কিন্তু এর সঙ্গে অর্থপূর্ণ সম্পৃক্ততার জন্য অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব ছিল নয়াদিল্লির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়